শুক্রবার, ২৬ Jun ২০২৬, ১০:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারে বিশ্বমানের এ্যাকুরিয়াম চুড়ান্ত অনুমোদনের অপেক্ষায়

আবদুল আজিজ:
কক্সবাজারে আন্তর্জাতিকমানের একটি সী-এক্যুরিয়াম স্থাপন প্রকল্পের কাজ সরকারের সংশ্লিষ্ট পর্যায়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান।

বৃহস্পতিবার সকালে কক্সবাজারের রামু উপজেলার পেঁচারদ্বীপস্থ বাংলাদেশ সমুদ্র গবেষণা বিজ্ঞান ইনস্টিটিউটের উদ্যোগে ‘বার্ষিক গবেষণা প্রতিবেদন’ উপস্থাপন নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

সেমিনারে তিনি বলেন, সমুদ্র সীমায় থাকা অমিত সম্পদকে কাজে লাগিয়ে সুনীল অর্থনীতিতে বাংলাদেশ সমৃদ্ধ করতে হবে। বিশেষ করে সমুদ্র থেকে খনিজ সম্পদ ও মৎস্য সম্পদ আহরণে আধুনিক ব্যবস্থাপনার পাশাপাশি বায়ু বিদ্যুৎ উৎপাদন এবং সমুদ্র কেন্দ্রিক ইকো-ট্যুরিজম উন্নয়নে গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে আলোচনায় অংশ নেন পরিকল্পনা কমিশনের অর্থনীতি সম্পর্ক বিভাগের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ কাউসার আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামুদ্রিক মৎস্য সম্পদ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদ উন নবী প্রমুখ।

সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের মহাপরিচালক সাঈদ মাহমুদ বেলাল হায়দর।

মুল প্রবন্ধে সাঈদ মাহমুদ বেলাল হায়দর ‘সামুদ্রিক গবেষণায় বিশ্ব অর্থনীতিতে সুনীল অর্থনীতির গুরুত্ব, সুনীল অর্থনীতির ১১টি সম্ভাবনার ক্ষেত্র, সামুদ্রিক জৈবপ্রযুক্তি, খনিজ পদার্থ, জাহাজ চলাচল ও জাহাজ ব্যবস্থাপনা, বন্দর এবং সামুদ্রিক অর্থনৈতিক ক্ষেত্রে সহায়ক পরিসেবা, সামুদ্রিক নবায়নযোগ্য শক্তি, সামুদ্রিকপণ্য, সামুদ্রিক পর্যটন ও অবকাশ, সামুদ্রিক স্থাপনা নির্মাণ, সামুদ্রিক বাণিজ্য, সামুদ্রিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শিক্ষা ও গবেষণা সহ নানা বিষয়ে গবেষণার উপর গুরুত্বারোপ করা হয়।

এছাড়াও বঙ্গোপসাগরে পূর্ব উপকুলীয় সমুদ্র এলাকার ভৌত, রাসায়নিক, ভূতাত্ত্বিক, জৈব, পরিবেশ এবং সমুদ্রের পানির গুনাগুন পরিমাপক প্যারামিটারসমূহের বেইজলাইন ডাটা সংগ্রহ করা, পূর্ব উপকূলীয় এলাকার সামুদ্রিক আপ-ওয়েলিং এবং সামুদ্রিক স্তর বিন্যাস নির্ণয় করা এবং স্রোত ও কেউ নিয়ে গবেষণা করা, সামুদ্রিক কাঁকড়া চাষ পদ্ধতি নিয়ে গবেষণা, উপকূলীয় সমুদ্র এলাকার পানির অম্লতা বা ওশান এসিডিফিকেশন মনিটরিং, উপকুলীয় মোহনা এলাকায় মেরিকালচার করার জন্য উপযুক্ত স্থান নির্বাচনে গবেষণা করা, ব্লু কার্বন স্টক এবং কার্বন সিকোয়েস্টেশন নির্ণয়ে গবেষণা করা, উপকূলীয় এলাকার পলি প্রবাহ, পলি জমা এবং ভাঙ্গনের কারণ নির্ণয়ে গবেষণার কার্যক্রম চলমান রয়েছে।

সেমিনারে সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটে কর্মরত বিজ্ঞানীরা তাদের বার্ষিক গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন।

সেমিনারে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের গবেষক, শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মিরা অংশ নেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION