মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির

ডিবির জালে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

ভয়েস প্রতিবেদক:

চকরিয়া শপিং কমপ্লেক্সের নিচ তলায় লাইভ টেলিকম-১, লাইভ টেলিকম-২ ও লাইভ টেলিকন-৩ নামক তিনটি মোবাইলের দোকান থেকে ১৯১টি বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। যার আনুমানিক মূল্য ২৮ লাখ ৬৫ হাজার টাকা। বুধবার (২৮ ডিসেম্বর) বিকালে এই অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ।

আটক তিন ব্যক্তি হলেন, ফাসিয়াখালী ইউপির ৯নং ওয়ার্ডের বনজাগির পাড়ার মৃত রাজা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩০), শহিদুল ইসলাম (১৯) ও বরইতলী ৫নং ওয়ার্ডের বানিয়ারছড়ার শাহজাহানের ছেলে আবু তাহের (২০)।

উদ্ধারকৃত ১৯১টি মোবাইলের মধ্যে ১০০টি মোবাইলের আইএমইআই নম্বর যুক্ত। বাকি ১১টি মোবাইলের আইএমইআই নম্বরবিহীন।

পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের সার্বিক নির্দেশনায় বিশেষ অভিযানটি পরিচালনা করা হয় বলে জানান ডিবির ওসি।

আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ জানান, দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোবাইল কারবারিদের সাথে যোগসাজসে দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে আসছিল বলে আটক ব্যক্তিরা স্বীকার করেছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম আরমান। মামলাটি তদন্ত করবেন পরিদর্শক সুজন বড়ুয়া।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION