সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আল-নাসরে যোগ দিলেন রোনালদো

খেলাধুলা ডেস্ক:
৩৭ বছর বয়সী পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ব্রিটেনের ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের আল-নাসর ক্লাবে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন রোনালদো।

ইএসপিএন বলছে, প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার বেতন পেতে পারেন রোনালদো। যদি তাই হয় তাহলে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন তিনি।

শুক্রবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে রোনালদো বলেছেন, ভিন্ন দেশে নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা পাবেন ভেবে তিনি রোমাঞ্চিত। সৌদি আরবের ফুটবলের উন্নয়নে আল-নাসরের যে লক্ষ্য তা অনুপ্রেরণাদায়ক।

তিনি বলেন, সৌদি আরবের সাম্প্রতিক বিশ্বকাপ সাফল্য বলে দিচ্ছে এই দেশটির ফুটবল নিয়ে লক্ষ্যটা অনেক বড়, এবং প্রচুর সম্ভাবনাময়ী।

২০০২ সালে সিনিয়র ক্যারিয়ার শুরু করা রোনালদো সর্বশেষ ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ক্লাবটির কোচ, শীর্ষ কর্মকর্তা ও মালিকপক্ষ নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তিনি। যার জেরে বিশ্বকাপের মাঝে দুই পক্ষের পারস্পরিক সমঝোতায় রোনালদো–ইউনাইটেড সম্পর্কচ্ছেদের খবর প্রকাশ পায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION