শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে অভিযানে অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে টেকনাফ থানা পুলিশ।

রবিবার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মোচনী রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি নয়াপাড়া মোচনী ক্যাম্প, ব্লক-বি, এমআরসি- ৬১৩৩৭, শেড- ১০১১/১ এর মনু প্রকাশ মনু খলিফার ছেলে আক্তার ফারুক (২০)।

টেকনাফ মডেল থানা অফিসার ইনচার্জ আবূুল হালিম জানান, এসএম রউফ বুলবুলের নেতৃত্বে টেকনাফ থানার একটি টিম হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মোচনী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালায়। এসময় ক্যাম্পের এপিবিএন পুলিশ গেইটের সামনে ব্রিজের সাথে পাকা রাস্তার উপর থেকে আক্তার ফারুককে একটি দেশীয় এলজি ও ২ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION