শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শেখ পরিবারের স্বজনদের বরণ করে নিতে প্রস্তুত মহেশখালীর সিকদার বাড়ি

ভয়েস প্রতিবেদক: 

মহেশখালী পৌরসভার গোরকঘাটা সিকদার বাড়িতে রাজধানী ঢাকা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের পরিবারের আত্মীয় স্বজন ও বধু বরণ অনুষ্টান কে ঘিরে উৎসবের আমেজে সাজ সাজ রব বিরাজ করছে।

জানাযায়, মহেশখালী উপজেলার গোরকঘাটার ঐতিহ্যবাহী সিকদার বাড়িতে সিকদার বংশের বড় সিকদার আলহাজ্ব হামজা মিয়া সিকদারের কৃতি সন্তান বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী,গবেষক ও রাাজনীতিবিদ প্রফেসর ডক্টর আনচরুল করিমের কনিষ্ঠ সন্তান আইমান করিমের সাথে জাতীয় সংসদের চীফ হুইপ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান নুরে আলম চৌধুরী লিটনের কন্যা ফারাহ আনিকা চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়।

সেই বিবাহ উত্তর বধু বরণ ও মেজবান অনুষ্ঠান উপলক্ষে আগামি শনিবার ৭ই ডিসেম্বর বঙ্গবন্ধু পরিবারের নিকট আত্মীয় স্বজন নব বধু সহ সবাইকে সাদরে বরণ করে নিতে সেই সাথে মহেশখালীর সকল শ্রেনীপেশার ২০ হাজার মানুষকে বৌভাত অনুষ্টানের ভোজন খাওয়াতে এক জমকালো অনুষ্টানের আয়োজন হতে যাচ্ছে।

আয়োজনকে সামনে রেখে সিকদার বাড়িকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে, সেই সাথে দেখা মিলেছে হরেক রকমের নান্দনিক কর্মযজ্ঞের। বহুমাত্রিক নান্দনিক ডিজাইনের ইভেন্টের সেট তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছে শত শত শ্রমিক। এরই মাঝে সিকদার বাড়ির এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের মাঝে সৃস্টি হয়েছে নানা কৌতুহল। আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী, পাড়া পড়শির মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

গত মাসে ৯ ই ডিসেম্বর শুক্রবার রাতে সংসদ ভবনের এল এই ডি,প্লাজায় এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশ বিজ্ঞানী ডঃ আনচারুল করিমের কনিষ্ঠ সন্তান আইমান করিমের সংগে বঙ্গবন্ধুর ভাগনে ইলিয়াস চৌধুরী দাদা ভায়ের নাতনি,জাতীয় সাংসদের চীফ হুইপ ও বিশিষ্ট পার্লামেন্টারিয়ান নুরে আলম চৌধুরী লিটনের কন্যা ফারাহ আনিকা চৌধুরীর বিয়ে সম্পন্ন হয়।

৭ জানুয়ারীর অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে পরিবেশ বিজ্ঞানী ডঃ আনচরুল করিমের ভাতিজা ব্যবসায়ী হেলাল খোকন জানান, আমাদের সিকদার পরিবার যখন শেখ পরিবারের আত্মীয়স্বজনের সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে সে হিসেবে শেখ পরিবারের আত্মীয় স্বজনদের সাগরকন্যা মহেশখালী আমাদের সিকদার বাড়িতে সু-স্বাগতম জানাচ্ছি। আমরা আন্দোলিত ও উচ্ছ্বসিত। নব বধু সহ শেখ পরিবারের আত্মীয় স্বজনদের যথাযোগ্য মর্যাদায় অভ্যার্থনা ও নব বধুকে বরণ করে নিতে উদগ্রীব হয়ে আছি আর আমাদের এলাকার সকল শ্রেনী পেশার মানুষকে বিবাহ উত্তর বধু বরণ অনুষ্ঠানের ভোজন সভায় যাতে সবাইকে খাওয়াতে পারি সেই চেষ্ঠা চালিয়ে যাচ্ছি যাতে অতিথিদের নিরাপত্তা সহ কোন ধরনের ত্রুটি বিচ্যুতি না হয়।

পারিবারিক সুত্রে আরো জানা যায় প্রফেসর ডঃ আনচরুল করিমের কনিষ্ঠ পুত্র চিপ হুইপ জামাতা আইমান করিম ও তার নববধু সহ অতিথিদের এক পলক দেখা এবং যথাযোগ্য মর্যাদায় বরণ করে নিতে মহেশখালীর গোরকঘাটা এলাকার ঐতিহ্যবাহী সিকদার বাড়ির লোকজন, আত্মীয় স্বজন, পাড়া পড়শী সহ শুভানুধ্যায়ীরা উদগ্রীব হয়ে আছে। সেই সাথে নব বধুর আলতা রঙের পায়ের ছোঁয়ায় আলোকিত হবে মহেশখালীর এতিহ্যবাহী সিকদার বাড়ি।

উল্লেখ্য, গত মাসে ৯ ই ডিসেম্বর শুক্রবার রাতে সংসদ ভবনের এল এই ডি প্লাজায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংসদের মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরী, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, স্বররাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুর করিম সেলিম, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকার দক্ষিণের মেয়র ফজলে নুর তাপস, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, নারায়ণগঞ্জের এম পি শামীম ওসমান, কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী,বেগম কানিস ফাতেমা মোস্তাক, মহেশখালী কুতুবদিয়ার এমপি আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, সহ দেশের ভিভিআইপি, রাজনীতিবিদ, নামকরা ব্যবসায়ী সহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION