শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

যেভাবে ৮দিন পর সাগর থেকে ফিরল ১৫ জেলে

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের দক্ষিণে বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে আট দিন সাগরে ভেসে থাকা মাছ ধরার ট্রলার ‘নিশি পদ্মা’ থেকে ১৫ জেলেকে জীবিত উদ্ধার করেছে নৌবাহিনী। বুধবার (৪ জানুয়ারি) নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে দায়িত্বে থাকাকালে জেলেদের উদ্ধার করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

উদ্ধারকৃত জেলেরা হলেন- উসমান সরওয়ার (৩৮), মো. আবুল বাশার (৫৭), মো. কাওসার (৩৮), মো. জয়নাল আবেদীন (৩০), মো. আবদুর রহমান (২১), মো. তরিকুল ইসলাম (১৭), মো. সৈয়দ (১৯), মো. আনসার (২১), বদিউল আলম (৪২), দিদার ইসলাম (৩৫), মো. আরাফাত (২২), তরিকুল্লাহ (৬০), জহির আলম (৪০), মো. ইউসুফ (৪২) ও সালাহউদ্দিন (৩২)।

জেলেদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে অধিকাংশই বাঁশখালী ও কুতুবদিয়ার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।

জানা গেছে, ‘নিশি পদ্মা’ নামে মাছ ধরার ট্রলারটি গত ২৪ ডিসেম্বর বাঁশখালী থেকে ১৫ জন জেলে নিয়ে গভীর সমুদ্রে যায়। পথিমধ্যে গত ২৮ ডিসেম্বর গভীর সমুদ্রে ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরবর্তীতে গত ৮ দিন যাবত ভাসমান অবস্থায় ট্রলারটি গভীর সমুদ্রে অবস্থান করছিল। অন্যদিকে নৌবাহিনীর জাহাজ ‘অনুসন্ধান’ গভীর সমুদ্রে জরিপ কাজে নিয়োজিত থাকাকালে গত ৪ জানুয়ারি ভাসমান অবস্থায় উক্ত ট্রলারটির অবস্থান শনাক্ত করে। পরে দ্রুততম সময়ে নৌবাহিনী ঘটনাস্থলে পৌঁছে ট্রলারটিকে জেলেসহ উদ্ধার করে।

উদ্ধারকৃত ১৫ জেলে ও তাদের ট্রলারটি কক্সবাজারের ইনানী সংলগ্ন জেটিতে নিয়ে ট্রলার মালিক মো. জসিম উদ্দিনের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানিয়েছে, উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় পানি, খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উদ্ধার অভিযানের জন্য নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলে ও তাদের পরিবারের সদস্যরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION