শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে অপহৃত চার কৃষকের পরিবারের কাছে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে অপহৃত চার কৃষকের পরিবারের কাছে মোবাইল ফোনে ২৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারী চক্রের সদস্যরা।সোমবার (৯ জানুয়ারি) রাতে মুক্তিপণ চাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ।

তিনি বলেন, ‘অপহরণকারী চক্রের সদস্যরা অপহৃত আব্দুর রহমানের মোবাইল ফোন থেকে কল করে তার বাবা গুরা মিয়ার কাছে মুক্তিপণ দাবি করেছে। বিষয়টি নিয়ে আমি অপহৃত পরিবারের সঙ্গে আলাপ করেছি।’

এর আগে রবিবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত ওই চার কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়।

অপহৃতরা হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম, গুরা মিয়ার ছেলে আব্দুর রহমান, রাজা মিয়ার ছেলে মুহিব উল্লাহ ও রাজা মিয়ার ছেলে আব্দুল হাকিম।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, ‘অপহৃতদের উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে পরিবারের কাছে মুক্তিপণ দাবির বিষয়টি আমাদের জানানো হয়নি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি আমরা।’

গত ১৮ ডিসেম্বর টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার একটি পাহাড়ের ভেতর খালে মাছ ধরতে গিয়ে অপহরণের শিকার হন আট ব্যক্তি। পরে মুক্তিপণ দিয়ে তারা ফিরে আসেন। একই ভাবে গত ২৯ সেপ্টেম্বর একই উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে পাঁচ কৃষককে অপহরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION