শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী
মহেশখালীর হেয়ানক ইউনিয়নের কালালিয়া কাটা গ্রামের পাহাড়ে পুর্ব শত্রুতার জের ধরে কালামারছড়া ইউনিয়নের বালুর ডেইলের বাসিন্দা মোহাম্মদ মোকাররম ২৬ নামের এক ব্যক্তির হাত কেটে নিয়েছে সন্ত্রাসীরা।
ঘটনাটি ঘঠেছে ১০ জানুয়ারি সোমবার বিকাল ২ টা সময় হোয়ানক ইউনিয়নের কালাকালিয়া কাটা গ্রামের পাহাড়ে ।
জানা যায় কালামারছড়া ইউনিয়নের চালিয়া তলি বালুর ডেইল গ্রামের বাসিন্দা মোহাম্মদ মোকাররম ২৬ পিতা মোস্তাক আহমদের সাথে চট্টগ্রামে শহরে গাড়ি চালনোর টাকা নিয়ে কালালিয়া কাটা গ্রামের আবদু রহমান প্রকাশ (রইক্কা) গংদের সাথে টাকা পয়সার দ্বন্দ্ব চলে আসছিল।
তারই সুত্র ধরে আজ দুপুর ২ টার দিকে রইক্কা ও তার অপর সহযোগী মিলে সিনজি চালক মোহাম্মদ মোকাররম কে জোর করে টেনে হেঁচড়ে কালালিয়া কাটা পাহাড়ে ধরে নিয়ে যায় এবং লতা দিয়ে গাছের সাথে বেধে ধারালো কিরিচ দিয়ে মধ্যযুগীয় কায়দায় তার ডান হাত কেটে নেয়।
পরে মুমূর্ষু অবস্থায় সিএনজি চালক-কে স্থানীয়রা উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত মোকাররমের পরিবারের দাবী, পরিকল্পিত ভাবে সন্ত্রাসীরা ড্রাইভার মোকাররমের হাত কেটে নিয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা। তারো আরো জানান পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে তাকে রিজার্ভ ভাড়ার কথা বলে হোয়ানকে নিয়ে গিয়ে পাহাড়ে তুলে তার হাত কেটে নিয়েছে পুলিশ তাতক্ষণিক খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এবং লতা দিয়ে বাঁধানো অবস্থায় হাতটি করে মহেশখালী থানায় নিয়ে আসে। মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, ড্রাইভার মোকাররমের সঙ্গে চট্টগ্রামে থাকাকালীন হোয়ানক কালালিয়া কাটা এলাকার এক ব্যক্তির দ্বন্দ্ব ছিলো। সে দ্বন্দ্বের পূর্ব শত্রুতার জের ধরে ওই ব্যক্তির ছোট ভাই হোয়ানকের কালালিয়া কাটা এলাকার আবদুর রহমান (প্রকাশ রইক্যা) আজ দুপুরে মোকাররমের হাত কেটে নিয়েছে। এই ঘটনায় আবদুর রহমান (প্রকাশ রইক্যা) সহ জড়িতদের গ্রেফতারের মহেশখালী থানার একাধিক টিম কাজ করছে।
ভয়েস/জেইউ।