সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

৫০ হাজার ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ রাসেলকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বাড়ি থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শিকদারপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাসেল ওই এলাকার মৌলভী গফুরের ছেলে।

বিকালে এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি আব্দুল হালিম বলেন, ‘শীর্ষ মাদক কারবারি মোহাম্মদ রাসেলের বাড়িতে ইয়াবা মজুতের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তাকে গ্রেফতার করা। তার বাড়ির কাঠের স্তূপে লুকিয়ে রাখা ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।’

ওসি আরও বলেন, ‘মোহাম্মদ রাসেল শীর্ষ মাদক কারবারি। সেইসঙ্গে মানবপাচারে জড়িত। তার বিরুদ্ধে চট্টগ্রাম ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। মাদক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION