শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

ঘুমধুম সীমান্ত পরিদর্শনে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির একটি প্রতিনিধিদল।

আজ শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পয়েন্ট পরিদর্শন করেন তারা। এর পর ৩৪ বিজিবির আওতাধীন ঘুমধুম বিজিবি ক্যাম্পে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক বৈঠকে মিলিত হন তারা।

এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমেদ। অন্যান্যদের মধ্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য সামছুল আলম দুদু ও বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিবর রহমান।

সীমান্তের সার্বিক বিষয়ে প্রতিনিধিদলকে ব্রিফ করেন রামুর সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হাসান। তবে প্রতিনিধিদলটি গণমাধ্যমকর্মীদের সাথে কোনো কথা বলেনি। এর পর প্রতিনিধিদল বাংলাদেশ-মিয়ানমার মৈত্রী সেতু পরিদর্শন করেন। দুপুর ১টার দিকে কক্সবাজার উদ্দেশে ঘুমধুম ছাড়ে প্রতিনিধিদলটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION