শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শহরে ব্যাটমিন্টন খেলা নিয়ে সংঘর্ষ ছুরিকাঘাতে দুই জন নিহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারের সদর উপজেলার লারপাড়া বাস টার্মিনাল এলাকায় ব্যাটমিন্টন খেলা নিয়ে দুপক্ষের তর্কাতর্কি পরে সংঘর্ষে ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছে। এসম আহত হয়েছে আরো দুই জন।সোমবার রাত সাড়ে এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ওসি তদন্ত নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে লারপাড়া বাস টার্মিনাল এলাকায় প্রতিদিনের মতো ব্যাটমিন্টন খেলা চলে। রাত সাড়ে এগারোটার দিকে ব্যাটমিন্টন খেলায় দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এসময় উপর্যুপরি ছুরিকাঘাত দুই জন গুরুতর আহত হয়। গুরুতর আহত দুই জনকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলো সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লারপাড়া গ্রামের নুরুল হুদার ছেলে সাইদুল ইসলাম (৩২) এবং একই এলাকার আব্দুল হামিদের ছেলে কায়সার হামিদ (২৮)। এ ঘটনায় আরো দুই জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মধ্যে মফিজ নামে এক যুবকের অবস্থা আশংকাজনক।
পুলিশ জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশিক আহমেদ জানান অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছে। তাদের শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাত করা হয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION