বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সেন্টমার্টিনে অবৈধ ৯টি রিসোর্টের কাজ বন্ধ ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বিশেষ প্রতিবেদক:
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপে অবৈধ ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। এছাড়া সমুদ্রসৈকতে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্রসৈকত ও বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর সেন্ট মার্টিনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক মো. আজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সেন্ট মার্টিনে অবৈধভাবে নির্মাণাধীন রিসোর্টগুলোর বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান। সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানায়, অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট অবৈধভাবে নির্মাণাধীন ৯টি রিসোর্টের নির্মাণকাজ বন্ধ করে দেন। এসময় কিছু কিছু স্থাপনা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি সৈকত দখল করে অবৈধভাবে গড়ে তোলা ১০টি বিভিন্ন অস্থায়ী দোকানের স্থাপনা উচ্ছেদ করা হয়। পরে সেন্ট মার্টিন সৈকতে মোটরবাইক না চালানো, কেয়াগাছের ক্ষতি না করা, সৈকত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়। এসব বিষয়ে দ্বীপে ভ্রমণে আসা পর্যটকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION