সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তিন ফরম্যাটে বিসিবির চুক্তিতে কেবল ৪ ক্রিকেটার

খেলাধুলা ডেস্ক:
২০২৩ সালের জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নামের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোট ২১ জন ক্রিকেটার থাকছেন বোর্ডের চুক্তিতে। যাদের মধ্যে তিন ফরম্যাটের চুক্তিতে কেবল চারজন।

শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে বিসিবি। তিন ফরম্যাটের চুক্তিতে থাকা ক্রিকেটাররা হচ্ছেন- সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।

টি-টোয়েন্টিকে বিদায় জানানো তামিম ইকবাল ও মুশফিকুর রহিম রয়েছেন টেস্ট ও ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদকে রাখা হয়েছে শুধু ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে। ৩৬ বছর বয়সী অভিজ্ঞ এই ক্রিকেটার অবশ্য টেস্টকে বিদায় বলেছেন।

চুক্তিতে নতুন যুক্ত হয়েছেন জাকির হাসান ও হাসান মাহমুদ। জাকির শুধু টেস্ট ও হাসান শুধু টি-টোয়েন্টির চুক্তিতে আছেন। বাদ পড়ার তালিকায় রয়েছে নাঈম শেখের নাম।

শুধু মাত্র টেস্টের চুক্তিতে জাকির ছাড়াও রয়েছেন- মুমিনুল হক, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমেদ। শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটের চুক্তিতে মাহমুদউল্লাহ রিয়াদ। আর হাসান মাহমুদের সঙ্গে শুধু মাত্র টি-টোয়েন্টির চুক্তিতে রাখা হয়েছে নাসুম আহমেদ, মেহেদী হাসান ও মোসাদ্দেক হোসেন সৈকতকে। সূত্র:দেশ রূপান্তর

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION