শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গির আস্তানায় র‍্যাবের অভিযান: চলছে গোলাগুলি

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শীর্ষ স্থানীয় নেতাকে ধরতে অভিযান চালাচ্ছে র‍্যাব। এসময় জঙ্গির সাথে র‍্যাবের গোলাগুলি চলছে বলে জানান কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, আজ সোমবার ভোর সকালে গোপন সংবাদের ভিত্তিতে নব্য জঙ্গি সংগঠন ‘জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আস্তানা শনাক্তের পর কক্সবাজারের উখিয়া ৭নং রোহিঙ্গা ক্যাম্পে র‍্যাব-১৫ এর সদস্যরা অভিযান শুরু করে। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে জঙ্গির আস্তানা থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এসময় র‍্যাবও পাল্টা গুলি চালালে শুরু হয় গোলাগুলি। এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION