রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দ্বীপ প্রস্তুত: আজ সেন্টমার্টিন খুললেও যায়নি কোন জাহাজ: চূড়ান্ত অনুমতির অপেক্ষায় এইচএসসি পরীক্ষায় সাংবাদিক আজিজের মেয়ে নিশুর গোল্ডেন জিপিএ-৫ অর্জন ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা

চকরিয়ায় সাংবাদিকের বনায়নে তান্ডব: গ্রেফতার হয়নি কেউ

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
চকরিয়ায় সাংবাদিকের সামাজিক বনায়ন থেকে কেটে লুট করা ৪৬ টি গাছের একটিও উদ্ধার হয়নি ৪ দিনেও। গ্রেফতার হয়নি কোন অভিযুক্ত। গাছ কাটা ও আগুন দেয়া ছাড়াও আগর বাগান দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে বনবিভাগ কোন আইনী ব্যবস্থা নেয়নি রহস্যজনক কারণে।
গত রবিবার(২২ জানুয়ারি) রাতে পাহাড়ে অবৈধ বসবাসকারী বেশ ক’জন বনদস্যু কবরস্থান বানানোর প্রকাশ্যে ঘোষণা দিয়ে আগরসহ ৪৬টি গাছ কেটে লুট করে। আগুন দিয়ে পুড়িয়ে দেয় সহস্রাধিক চারাগাছ। তাদের অপকর্মে বাধা হয়ে দাড়ালে উপকার ভোগী সাংবাদিকসহ তার পরিবার সদস্যদের হত্যার হুমকি দেয়। এ ঘটনায় উপকার ভোগী ও চকরিয়া প্রেসক্লাবের সভাপতি এম জাহেদ চৌধুরী ২৪ জানুয়ারি চকরিয়া থানায় ১১ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত আরো ৩০ জনকে অভিযুক্ত দেখিয়ে মামলা দায়ের করেন। ঘটনাটি বনবিভাগের বিভিন্ন দপ্তরকেও অবহিত করেন। মামলার আগে ও পরে পুলিশ কয়েক দফা ঘটনাস্থল পরিদর্শক করেন। আসামি ধরার চেষ্টা করলেও দূর্গম ও পাহাড়ি এলাকা হওয়ায় কাউকে এখনো ধরা সম্ভব হয়নি বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই মজিবুর রহমান।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত বাদী জাহেদ চৌধুরী ঘটনাটি চট্টগ্রাম বিভাগীয় বনসংরক্ষক বিপুল কৃষ্ণ দাসকে লিখিতভাবে অবহিত করলে বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে জরুরী ব্যবস্থা নিতে কক্সবাজার উত্তর বন বিভাগীয় কর্মকর্তাকে নির্দেশ দেন। কিন্তু কাকারা বিট কতৃপক্ষ বাগানে গিয়ে কেটে ফেলা গাছের গোড়ালি(মোথা) গণনা করেই চুপ করে আছেন। বিট, রেঞ্জ কতৃপক্ষ বৃহস্পতিবার ২৬ জানুয়ারী পর্যন্ত আইনগত কোন ব্যবস্থা নেয়নি। লুট করা গাছ উদ্ধারেও কোন উদ্যোগ নেয়নি বলে অভিযোগ প্রেসক্লাব সভাপতি এম জাহেদ চৌধুরীর।
এব্যাপারে কাকারা বনবিট কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘আমাদের পক্ষ থেকেও কয়েকদিনের মধ্যেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপকার ভোগীদের সহযোগীতায় লুট করা গাছ উদ্ধারের চেষ্টা চলছে।’
ঘটনার ব্যাপারে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ইদানিং চুরি ডাকাতি বেড়ে গেছে। আমি সবসময় ন্যায়ের পক্ষে। চুরি ডাকাতি দমন করতে যা প্রয়োজন তাই করবো। বাগানে গাছ কাটায় যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি প্রয়োজনীয় সহযোগিতা করবো।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION