রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ও স্থানীয়দের ৭৫ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গা ক্যাম্প,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

খাদ্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশিদের ৭৫ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের টাকায় যার পরিমাণ ৭৫০ কোটি টাকা।

মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়, এই অর্থ দিয়ে প্রায় ৬ লাখ মানুষের জন্য জরুরি ও জীবন রক্ষাকারী পণ্যের যোগান দেয়া হবে। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএইড) মাধ্যমে এই সহায়তা প্রদান করা হবে।

ইউএসএইড এই নতুন তহবিল দিয়ে অতি জরুরি খাদ্য যোগান ও পুষ্টি সহায়তা, অবকাঠামো রক্ষণাবেক্ষণ, দুর্যোগ ঝুঁকি প্রশমন ও লজিস্টিক সহায়তা প্রদানে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) সঙ্গে কাজ করবে। ফিডিং কর্মসূচির মাধ্যমে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী পুষ্টিহীনতায় ভোগা শিশু, অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী মায়েদের পুষ্টি ও খাদ্য সহায়তা এবং নির্ধারিত বিতরণ কেন্দ্রে প্রধান ও টাটকা খাদ্য যোগান দেয়া হবে।

৩৩টি রোহিঙ্গা শিবির ও স্থানীয় বাংলাদেশিদের ১৩০টি এলাকার মানুষ এই কর্মসূচির আওতাভূক্ত। এছাড়াও, দুর্যোগ ঝুঁকি প্রশমন কর্মসূচির মাধ্যমে ডব্লিউএফপি শিবিরগুলোতে সেখানকার গণঅবকাঠামোগুলোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন করা হবে। বাংলাদেশ ১০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিচ্ছে। এদের অধিকাংশই জাতিগত রোহিঙ্গা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছয় বছর আগে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গাদের ওপর গণহত্যা, জাতিগত নিধন এবং ভয়াবহ নৃশংসতা ও নির্যাতন চালালে ৭ লাখ ৭৪ হাজারের বেশি শরণার্থী (রোহিঙ্গা) তাদের নিজভূমি রাখাইন রাজ্য ত্যাগ করতে বাধ্য হন। এই রোহিঙ্গাদের একটি বড় অংশ বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বাস করেছেন।

মার্কিন দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের সহায়তায় অঙ্গীকারাবদ্ধ এবং ইউএসএইড তাদের ও স্থানীয় বাংলাদেশিদের প্রয়োজনের সময় সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION