বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিজিবির অভিযানে ঘুমধুমে ৬০০ পেকেট বিদেশি সিগারেটসহ ৪৫ ক্যান বিয়ার জব্দ

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুমে বিজিবির অভিযানে মালিকবিহীন ৬০০ প্যাকেট মিয়ানমারের সিগারেট ও ৪৫ ক্যান বিয়ার পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে কক্সবাজার ৩৪ বিজিবির অধীন রেজুআমতলী বিওপির বিশেষ টহল দল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মগঘাট রাবার বাগান এলাকা নামক স্থান থেকে এসব জব্দ করা হয়।

ধারণা করা হচ্ছে স্থানীয় চোরাকারবারি সিন্ডিকেটের সদস্যরা পাশ্ববর্তী মিয়ানমার থেকে স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব সিগারেট ও বিয়ারগুলো দেশের অভ‍্যন্তরে এনে মজুদ করে অন্যত্র পাচার করার প্রস্তুতি নিচ্ছিল।

বিজিবির অভিযান টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান দমনে বিজিবির অভিযান চলমান থাকবে। তাছাড়া চোরাকারবারিদের ধরতে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION