বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঈদগাঁওয়ে মোটরসাইকেলে প্রাণ গেল কিশোরের

ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:

টগবগে কিশোর ইমতিয়াজের প্রাণ গেলো তারই শখের মোটরসাইকেল দুর্ঘটনায়। হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় সোমবার ( ৬ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী(১৮) কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের নতুন অফিস মাদ্রাসা পাড়া গ্রামের প্রবাসী মনজুর আলমের বড় ছেলে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, নিহত ইমতিয়াজ শরীফ সাঈদী রবিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে তার নিজ এলাকা নতুন অফিসে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামস্থ পার্ক ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয় (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এদিকে টগবগে কিশোরের মর্মান্তিক মৃত্যুর সংবাদ মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে স্বজন, এলাকাবাসী ও বন্ধুমহলে শোকের ছাঁয়া নেমে আসে।পরিবারে চলছে বুকফাটা আহাজারি।

উল্লেখ্য, বিগত মাস তিনেক পূর্বে তার প্রবাসী চাচা মনছুর আলম ভাতিজাকে শখের এ মোটরসাইকেলটি ক্রয় করে দেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION