সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

তামিমের বিপিএল শেষ 

তামিম ইকবাল

খেলাধুলা ডেস্ক:

ইংল্যান্ড সিরিজের আগে চোটে পড়লেন তামিম ইকবাল। পিঠের চোটের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) খুলনা টাইগার্সের শেষ দুটি ম্যাচ খেলবেন না তিনি। আগামী ১লা মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড দ্বিপক্ষীয় সিরিজ। এজন্যই তামিমকে নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন খুলনা টাইগার্সের কোচ খালেদ মাহমুদ। কুঁচকির চোটের কারণে গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে সিরিজও খেলতে পারেননি তামিম ইকবাল।

তামিম না থাকায় ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করেন লিটন কুমার দাস। গতকাল খালেদ মাহমুদ বলেন, ‘তামিমের পিঠে ব্যথা ছিল, ইনজেকশন নিয়েছিল ব্যাংকক থেকে। সামনে ইংল্যান্ড সিরিজ, সেটা নিয়েই আমাদের মূল চিন্তা। সে জন্যই তামিমকে বিশ্রাম দেওয়ার চিন্তা করেছি, খেললে আরও খারাপ হতে পারে।’ চলতি বিপিএলে ১০ ম্যাচ খেলে মাত্র ২টিতে জয়ের দেখা পেয়েছে খুলনা। প্লেুঅফে খেলার সম্ভাবনাও শেষ।

মাহমুদ বলেন, ‘পরিস্থিতি যদি অন্য রকম হতো, আমরা যদি কোয়ালিফায়ারে থাকতাম, তাহলে ভিন্ন কথা ছিল। তখন তামিমও হয়তো অন্যভাবে চিন্তা করতো। এখন যেহেতু আমাদের সে সুযোগ নেই, বিপিএলে তাই ব্রেক দেওয়াটাই ঠিক মনে করেছি।’

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION