বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মহেশখালীতে ৩০০ লিটার দেশীয় মদ ও সরঞ্জাম উদ্ধার

শাহাব উদ্দীন সিকদার, মহেশখালী

দ্বীপ উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আওয়ামী লীগ থেকে নির্বাচিত চেয়ারম্যান রিয়ানুল ইসলাম মঈন শিকদারের নেতৃত্বে বিপুল পরিমাণ দেশীয় মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

৮ই ফেব্রয়ারী বুধবার সন্ধ্যা ৭ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট মহেশখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মুদিরছড়া রাখাইন পাড়া এলাকার বাসিন্দা মৌ ছাই মং, মাছে মং, লালা মা মং, ছেনছি মং, ছেনলাই মং ও লা ছিনু মং এর বাড়ি থেকে বিপুল পরিমান চোলাই মদ ও সরন্জমাদি উদ্ধার করেছে। ঘটনাস্থলে মদ উদ্ধার অভিযানের খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ এস আই সজলের নেতৃত্বে একটি পুলিশ টিম সেখানে পৌঁছে। মদ উদ্ধারে অভিযান পরিচালিত হওয়ার সময়ে ৬ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোছন, জাহেদুল সিকদার, আবুল হাসেম, মোহাম্মদ হেলাল উদ্দিন, মুহিবুল্লাহ, মুজিবুল্লাহ, ইরফান সিকদার, গ্রাম পুলিশ রতন, নাজমুল, নুরুল আবছার, করিম, মিজান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে চেয়ারম্যান রিয়ান সিকদার জানান, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চলাকালীন সময়ে আমার কাছে খবর আসে রাখাইন বসতির ৫টি বাড়িতে নিয়মিত মদ তৈরি করে যাচ্ছে, তখন আমি সাথে সাথে মহেশখালী থানাকে অবহিত করে এবং মানুষ জন নিয়ে মদ তৈরির কারখানার উদ্দেশ্যে রওয়ানা দেই এবং মদ উদ্ধারে সফল হই। আমার নির্বাচনী ইশতেহারের ঘোষণা অনুযায়ী এই চেয়ারে যতদিন অধিষ্ঠিত আছি ততদিন পযর্ন্ত সমগ্র ছোট মহেশখালী ইউনিয়ন কে মাদকমুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ।

এ ব্যাপারে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান, মদের ব্যাপারে ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়ান সিকদারের কাছ থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে একটি পুলিশ টিম প্রেরণ করেছি, আমরা ইতিমধ্যে মহেশখালীর বিভিন্ন প্রান্তে মদের কারখানায় অভিযান পরিচালনা করেছি। মদের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছি এবং এই ব্যাপারে কাউকে ছাড় দেয়া হবে না। এই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে বলে মহেশখালী থানা সুত্রে জানা গেছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION