বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় অবৈধ স মিল ও বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ 

ভয়েস প্রতিবেদক:
উখিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫টি অবৈধ স মিল উচ্ছেদ এবং ছরা খাল থেকে বালি উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করেছে প্রশাসন ও বন বিভাগ। এসময় স মিলের যন্ত্রাংশ বিপুল পরিমাণ কাঠ জব্দ করা হয়।
উখিয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম জানিয়েছেন উখিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে স মিল স্হাপন করে কাঠ চিরাইয়ের সংবাদ পেয়ে আজ সকালে উখিয়া উপজেলার সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহ আহমেদের নেতৃত্বে বন বিভাগ ও পুলিশ যৌথ অভিযান চালায়। এসময় যৌথ বাহিনী টাইপালং এলাকা থেকে ২টি পালংখালী এলাকা থেকে ২টি মোছারখোলা এলাকা থেকে ১টি স মিল উচ্ছেদ করে এবং স মিলের যন্ত্রাংশ বিপুল পরিমাণ অবৈধ চিরাই কাঠ জব্দ করে।
অপর দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীবের নেতৃত্বে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে পালংখালী ছরা খাল থেকে বালি উত্তোলনের ড্রেজার মেশিন ও বালি উত্তোলনের যন্ত্রাংশ জব্দ করেছে। বন বিভাগ জানায় দীর্ঘদিন ধরে একটি বালি সিন্ডিকেট চক্র উক্ত ছরা খাল থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন করে আসছিল।
ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION