রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে জবাই করে  রোহিঙ্গা যুবক খুন 

রোহিঙ্গা,ফাইল ছবি।

ভয়েস প্রতিবেদক:
উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জবাই করে এক রোহিঙ্গা যুবককে খুন করেছে একদল দুষ্কৃতকারী। বুধবার গভীর রাতে তাকে খুন করা হয়।
আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে হাত-মুখ বেঁধে জবাই করা রোহিঙ্গা যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মোহাম্মদ আলী জানান, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত মাহবুবুর রহমান (৩০) উখিয়ার ক্যাম্প-৮ এর ইস্ট এলাকার বাসিন্দা আবু শামার ছেলে। ক্যাম্প ৫-এ তার শ্বশুর বাড়ি। আর মরদেহ মিলেছে ক্যাম্প ৯ এলাকায়।
বুধবার (১৫ মার্চ) সকালে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন। গত দুদিনে ২৪ ঘন্টার মাথায়  দুষ্কৃতকারীদের হাতে দুই রোহিঙ্গা নিহত হলো।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, ৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান হতে পেছনে হাত বাঁধা, মুখে রশি দিয়ে আটকানো জবাই করা মরদেহ পাওয়া যায়। তার বাম পায়ে কুপানোর ক্ষত রয়েছে। তিনি জানান দুষ্কৃতকারীরা গতকাল বুধবার বিকেলে তাকে অপহরণ করে ৯ নম্বর ক্যাম্পে নিয়ে যায় এবং সেখানে গভীর রাতে তাকে খুন করে হাত পা বেধে ফেলে যায়।
উল্লেখ্য, গত কয়েকমাস ধরে ক্যাম্পে অরাজক পরিস্থিতি বিরাজ করছে একদল দুর্বৃত্ত। ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। বুধবারও রাতে পাহারা শেষ করে ভোরে নিজ শেডে যাওয়ার সময় রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এর আগে ৫ মার্চ বালুখালী এলাকার ১১ নম্বর ক্যাম্পে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রায় তিন হাজার বাড়ি পুড়ে গেছে। একের পর এক অপরাধ কর্মে সাধারণ রোহিঙ্গারা আতংকে দিনাতিপাত করছে। এর পরের দিন ৬ মার্চ আরসা নেতা ডাক্তার ওয়াক্কাস ৭ মার্চ কুতুপালং ক্যাম্পে রোহিঙ্গা মাঝি সৈয়দ হোসন দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION