বুধবার, ২২ Jul ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে পুলিশের অভিযানে মায়ানমারের সিগারেট সহ আটক – ২

নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ঘুমধুমের কুমির প্রজনন কেন্দ্রের গেইটে পুলিশ অভিযান চালিয়ে মায়ানমারের ৫০০ শত দ প্যাকেট বার্মিজ সিগারেট সহ ২ জন ব্যক্তিকে আটক করেছে।

শনিবার ২৫ মার্চ দুপুর ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম তদন্ত কেন্দ্রের পুলিশ নাইক্ষ্যংছড়ির মায়ানমার সীমান্তের ঘুমধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের আকিজ গ্রুপের কুমির প্রজনন কেন্দ্রের প্রবেশ মুখের ইটের রাস্তার উপর ১টি টিভিএস মোটর সাইকেল (রেজিস্ট্রেশন বিহীন) তল্লাশি করে ৫’ শ (পাঁচশত) প্যাকেট বার্মিজ সিগারেট সহ ০২(দুই) জন ব্যক্তিকে আটক করেন। আটককৃত সিগারেট পাচারকারীগন হলেন,কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ক্লাশো পাড়ার মৃত আব্দুর শুক্কুরের পুত্র নুরুল হাকিম (২৮) অপর জন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ২নং বিট অফিস পাড়ার জাহাঙ্গির আলমের পুত্র আনোয়ার হোসেন (৩৪)।
উক্ত ঘটনায় সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করা হয়েছে বলে জানা গেছে।

এ ব‍্যাপারে নাইক্ষ‍্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহার সঙ্গে কথা বলে জানা যায, অবৈধ মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে। মাদক কারবারীদের কোন ভাবে ছাড় দেয়া হবে না।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION