রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ইফতারের জন্য চিড়ার লাচ্ছি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক:

ইফতারে স্বাস্থ্যকর ও সুস্বাদু পানীয় হিসেবে রাখতে পারেন চিড়ার লাচ্ছি। এটি তৈরি করা খুব সহজ। খুব কম সময়ে তৈরি করা যায় বলে ইফতারের সময় বাড়তি সময় নষ্ট হয় না। বাড়িতে থাকা অল্প উপদানে দ্রুতই তৈরি করতে পারবেন চিড়ার লাচ্ছি। ইফতারে প্রাণ জুড়াতে কাজ করবে এই পানীয়। চলুন তবে জেনে নেওয়া যাক চিড়ার লাচ্ছি তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিড়া- ১ কাপ

পানি- পরিমাণমতো

মিষ্টি দই- ১ কাপ

দুধ- আধা কাপ

চিনি- স্বাদমতো

বরফ কুচি- পরিবেশনের জন্য।

যেভাবে তৈরি করবেন

প্রথমে চিড়া ভালো করে ধুয়ে পরিমাণমতো পানিতে ভিজিয়ে রাখুন। চিড়া ভালোভাবে ভিজলে পানি ঝরিয়ে নিন। এরপর ব্লেন্ডারে মিষ্টি দই, দুধ, চিনি ও চিড়া দিয়ে দিন। এরপর ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। উপরে বরফ কুচি ছড়িয়ে পরিবেশন করুন সুস্বাদু চিড়ার লাচ্ছি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION