বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় ৪০ হাজার ইয়াবাসহ আটক ২

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া থানাধীন রাজাপালং এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‌্যাব-১৫ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (২৯ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজারের সিপিএসসি ক্যাম্পের আভিযানিক দল সন্ধ্যায় উখিয়া থানাধীন রাজাপালং ইউপিস্থ ৮নং ওয়ার্ডের পূর্ব দরগাবিল খিল্ল্যা মারা জামে মসজিদের নিকটে এক অভিযান পরিচালনা করনে। উক্ত অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন তারা।

উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে সর্বমোট ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিদের পরিচয় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ড খিল্ল্যা মারা এলাকার কবির আহাম্মদের ছেলে মো. আব্দুল আলম(৩৫) ও একই গ্রামের রশিদ আহাম্মদের ছেলে নুরুল হাকিম প্রকাশ সুলতান প্রকাশ বাইট্টা(৩০) বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদে আরো জানায়, দীর্ঘদিন যাবত তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা টেকনাফ ও মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে পাইকারি দরে বিক্রয় ও সরবরাহ করে আসছে।

তিনি আরো জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION