বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জনতা ব্লাড ডোনার’স সোসাইটি’র উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

ইরফান উদ্দিন:
কক্সবাজারের একটি রক্তদাতা ও রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবী সংগঠন “জনতা ব্লাড ডোনার’স সোসাইটি”র কক্সবাজার জেলা শাখার উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকেলে সদর কক্সবাজার লিংকরোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বর্তমানে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ জনজীবনে নেমেছে দুর্ভোগ। এমন পরিস্থিতিতে মানুষের পাশে থাকার চেষ্টায় সদরে বেশি দুর্ভোগে পড়া মানুষের খোঁজ নিয়ে ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।

কক্সবাজারের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনের স্বেচ্ছাসেবকদের দেওয়া আর্থিক সহযোগিতায় এই কার্যক্রম পরিচালনা করা হয়। অনুষ্ঠিত কর্মসূচি শেষে স্বেচ্ছাসেবক ও এই কার্যক্রমের প্রধান সমন্বয়ক সাইদ মোহাম্মদ ইসমাঈল বলেন, দেশের এমন পরিস্থিতিতে দেশের সকল বিত্তবান মানুষদের অসহায়দের পাশে থাকা উচিত। মানুষের সীমাহীন কষ্টের যতটা সম্ভব ভাগিদার হওয়া দরকার।

অনুষ্ঠিত কার্যক্রম সফল করতে সহযোগিতা করেন স্বেচ্ছাসেবক আইরিন সবনম জিফা,মো: ইসমাঈল, নুসরাত মুক্তা,আহমেদ সাগর,ফয়সাল মাহমুদ সহ অনেকেই।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION