সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বিশ্বকাপের আয়োজক মেসির আর্জেন্টিনা

খেলাধুলা ডেস্ক:

আসন্ন অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে চূড়ান্ত হলো আর্জেন্টিনার নাম। আজ (মঙ্গলবার) লাতিন আমেরিকার দেশটির নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

এর আগে টুর্নামেন্টটি ইন্দোনেশিয়ায় বসার কথা ছিল। আগামী ২০ মে থেকে মাঠে গড়ানোর কথা ছিল এই আসর। তবে ইসরাইলের অংশ নেওয়াকে কেন্দ্র করে ইন্দোনেশিয়ায় তৈরি হয় অস্থিরতা। সেই অস্থিরতার কারণেই দেশটি থেকে একেবারে শেষ মুহূর্তে এসে সরিয়ে নেওয়া হয় বিশ্বকাপ।

ইন্দোনেশিয়া থেকে বিশ্বকাপ সরিয়ে নেওয়ার বিষয়ে ফিফার বিবৃতির পরপরই বিশ্বকাপ আয়োজনের জন্য আগ্রহ প্রকাশ করে মেসির দেশ আর্জেন্টিনা। একমাত্র দেশ হিসেবে তারাই টুর্নামেন্টটি আয়োজনের জন্য ফিফাকে প্রস্তাব দেয়। আগে থেকেই গুঞ্জন ছিল, আয়োজক হিসেবে আর্জেন্টিনার নাম ঘোষণা হতে সময়ের অপেক্ষা কেবল। অতঃপর আজ (মঙ্গলবার) ফিফা চূড়ান্তভাবে আর্জেন্টিনার নাম ঘোষণা করল।

চলতি বছরের ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত টুর্নামেন্টটি চলবে। এর আগে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী ২১ এপ্রিল সুইজারল্যান্ডের জুরিখে।

এদিকে, স্বাগতিক দল হিসেবে বিশ্বকাপে খেলবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION