বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সৈকতে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু

টানা তিনদিনের ছুটিতে কক্সবাজার সৈকতে লাখো পর্যটকের আগমন।

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন।
মৃত্যু হওয়া মোহাম্মদ শাহজাহান (৪০) চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শোলকবহর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার শাহীন জানান মঙ্গলবার সকালে মোহাম্মদ শাহজাহান পরিবারের সদস্যদের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসেন। দুপুরে সৈকতের লাবণী পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এতে শাহজাহান টিউব নিয়ে সাগরে কিছুটা দূরে চলে যান। গোসলের এক পর্যায়ে শাহজাহানের হাত থেকে টিউবটি ছিটকে যায়। এসময় তাকে ভেসে যায়। তাৎক্ষণিক স্থানীয় লাইফগার্ড কর্মিরা তাকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করেন।
পরে শাহজাহানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
শাহীন জানান, মৃতের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION