সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক:

রেফারির ম্যাচ শেষের বাঁশি। গ্যালারীতে বাংলাদেশের জয় উল্লাস। সিঙ্গাপুরের জিলান বাসার স্টেডিয়াম রুপ নিল যেন ঢাকার কমলাপুর কিংবা বঙ্গবন্ধু স্টেডিয়ামে। এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ে বাংলাদেশ ৩-০ গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়েছে। এই জয়ে বাংলাদেশ বাছাই পর্বের পরবর্তী রাউন্ডে উত্তীর্ণ হয়েছে।

এএফসি অ-১৭ নারী চ্যাম্পিয়নশীপ বাছাইয়ের রাউন্ড-১ এ বাংলাদেশ ডি গ্রুপে পড়েছিল। ডি গ্রুপের তিন দলের মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ ছয় পয়েন্ট নিয়ে বাছাইয়ের রাউন্ড -২ নিশ্চিত করেছে। রাউন্ড-১ বাছাইয়ে ৮ গ্রুপে ২৯ দেশ অংশ নিয়েছে। আট গ্রুপের চ্যাম্পিয়ন রাউন্ড-২ বাছাই খেলবে। ১৬-২৪ সেপ্টেম্বর রাউন্ড-২ বাছাই অনুষ্ঠিত হবে। আট দল দুই গ্রুপে হবে। বাছাইয়ের পরবর্তী গ্রুপিং এবং ভেন্যু পরবর্তীতে নির্ধারণ হবে। বাছাইয়ের রাউন্ড -২ এর দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন, রানার্স আপ আগামী বছর ৭-২০ এপ্রিল ইন্দোনেশিয়ায় চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। বাছাই পর্ব থেকে যাওয়া চার দলের সঙ্গে সরাসরি খেলার সুযোগ পাবে চার দল। স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে জাপান, চীন ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে ২০১৯ সালে এএফসি অ-১৬ নারী চ্যাম্পিয়নশীপের সেরা তিন হওয়াতে।

আজ বাংলাদেশ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল একটু চাপে থেকেই। ড্র হলে স্বাগতিক সিঙ্গাপুর পরের বাছাই খেলবে। কারণ গোল ব্যবধানে তারা এগিয়ে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ স্বাগতিকদের চাপে রাখে। গ্যালারী থেকে রুমা-প্রীতিরা তুমুল উৎসাহ-উদ্দীপনা পেয়েছেন। ম্যাচের ২০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুরভী আকন্দ প্রীতি। এই গোল বাংলাদেশকে লীডে থেকে বিরতিতে ড্রেসিংরুমে ফেরায়।

বিরতির পরও খেলার লাগাম ছোটন বাহিনীর হাতে। পুনরায় খেলা শুরু হওয়ার মিনিট দশেক পর আরেকবার পেনাল্টি পায় বাংলাদেশ। এবারও শট নেন প্রীতি। আবারও গোল করলে বাংলাদেশের পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা বাড়ে। ৬২ মিনিটে সুলতানা আক্তার আরেকটি গোল করলে বাংলাদেশের জয় সুনিশ্চিত হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION