বুধবার, ২৪ Jun ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শহরে ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার শহরে আটকের চেষ্টাকালে ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আহত হয়েছে; এসময় হাতেনাতে একটি ছোরাসহ এক ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, শনিবার রোববার মধ্যরাত ১২ টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের লাইট হাউজ এলাকার আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে এ ঘটনা ঘটেছে।
আহত পুলিশ সদস্য উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা। তিনি কক্সবাজার শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত।
আটক মেজবাউল হক মুন্না (২৩) কক্সবাজার শহরের ফুলবাগ এলাকার বাসিন্দা। ছিনতাইসহ নানা অপরাধের অভিযোগে তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে।
রফিকুল ইসলাম বলেন, রোববার সকালে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়া এলাকার খুরুশকূল রাস্তারমাথায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনাটি অবহিত হওয়ার পর জড়িত শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের একটি দল বিশেষ অভিযান শুরু করে। এতে পোষাকধারীদের পাশাপাশি সাদা পোষাকেও পুলিশ সদস্যরা কর্তব্যরত ছিলেন।
” রোববার মধ্যরাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল জিয়া গেস্ট ইন এর সামনে  সন্দেহজনক ৩/৪ জন যুবককে ঘুরাঘুরি করতে দেখে অভিযানকারি পুলিশের দল। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে একজনকে ধরে ফেলে। এসময় ধস্তাধস্তির এক পর্যায়ে আটক যুবক পুলিশের এক সদস্য উপুর্যুপরি ছুরিকাঘাত করে। “
ওসি বলেন, ” পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়। প্রাথমিক শিক্ষা শেষে তিনি সেখানে চিকিৎসাধীন। ছিনতাইকারির ছুরিকাঘাতে পুলিশ সদস্যের পেট ও হাতে গুরুতর জখমপ্রাপ্ত হয়েছেন। “
ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মোহাম্মদ রফিকুল ইসলাম।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION