শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
মহেশখালীতে সারের সব ডিলার এমপি আলমগীর ফরিদ ‘বিএনপি পন্থী’, তৃণমূলজুড়ে চরম অসন্তোষ উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

বান্দরবান রুমায় মাইন বিস্ফোরণে শ্রমিক নিহত

ভয়েস নিউজ ডেস্ক:

বান্দরবানের রুমায় স্থলমাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল (৩৫) নামের আরও একজন।

মঙ্গলবার (২৩ মে) সকালে রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাইক্ষ্যংপাড়ার পার্শ্ববর্তী পাহাড় (বংকু পাড়া টু ধোপানিছড়া সীমান্ত লিংক রোড) এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাশেদ (১৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনা পাড়ার নুরুল হকের ছেলে। আহত দুলাল একই এলাকার মহিব উল্লার ছেলে বলে জানা গেছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল নোমান বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে বিজিবি সদস্যরা মাইন বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়। গুরুতর আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থলমাইন বিস্ফোরণে এক যুবক নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION