বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক বিচ্ছেদ মামলা তুলে নিয়ে যে কারণে প্রথম প্রকাশ্যে বিজয়ের স্ত্রী

শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কক্সবাজার সদর মডেল থানাধীন কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প আমগাছতলা এলাকায় কক্সবাজার প্রধান সড়কের পূর্ব পাশে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা ‘আল-মদিনা’ নামের একটি ভাড়ায় চালিত অটোরিকশার যাত্রী আসনে তল্লাশি চালিয়ে ইয়াবার চালানসহ মিজানুর রহমান (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিজানুর রহমান কক্সবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী (মৌলভী মনজুরের বাড়ি), সিটি কলেজের পেছন এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম আবুল মনজুর এবং মাতার নাম শামশুন নাহার।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক সোমেন মন্ডল জানায়, আসামির কাছ থেকে একটি সাদা রঙের শপিং ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে স্কচটেপ ও টিস্যু পেপার দিয়ে মোড়ানো ১০টি বান্ডেল ছিল। প্রতিটি বান্ডেলে ১০টি করে নীল রঙের জিপারলক পলিপ্যাকেট এবং প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এভাবে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ প্যাকেটের মোট ওজন ১ দশমিক ৯৪০ কেজি।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা সিকদার ইমন বাদী হয়ে গ্রেফতার মিজানুর রহমানের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং-১০(গ) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION