সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক:

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের ওভালে ফাইনালের পঞ্চম ও শেষ দিনে ভারতকে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্যাট কামিন্সের দল। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্য তাড়া কারতে নেমে ভারত গুটিয়ে গেছে ২৩৪ রানে।

ম্যাচ জিতলে বিশ্ব রেকর্ড হতো টিম ইন্ডিয়ার।
চতুর্থ দিনের শেষ বিকেলের ব্যাটিংয়ে রোমাঞ্চের আভাস দিয়েছিলেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। তবে শেষ দিনে অস্ট্রেলিয়ার ঝাঁজালো বোলিংয়ের সামনে আর দাঁড়াতে পারল না ভারত। স্কট বোল্যান্ড, ন্যাথান লায়ন, মিচেল স্টার্কদের দুর্দান্ত বোলিংয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ইনিংসে ভারতের পক্ষে সর্বোচ্চ রান করেছেন বিরাট কোহলি।
৭৮ বলে ৪৯ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন তিনি। এ ছাড়া অজিঙ্কা রাহানে ৪৬, রোহিত শর্মা ৪৩ ও চেতশ্বর পূজারা ২৭ রান করেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৬৯ রানে অল আউট হয়। এরপর ভারতকে ২৯৬ রানে গুটিয়ে দিয়ে ১৭৩ রানের লিড নেয় অজিরা।
ফলে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ২৭০ রানে ইনিংস ঘোষণা করলে ভারতের লক্ষ্য দাঁড়ায় ৪৪৪। প্রথম ইনিংসে ১৬৩ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করা ট্রাভিস হেড হয়েছেন ম্যাচসেরা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION