শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

লামায় পাহাড়ের মাটি চাপা পড়ে নিহত ১

ভয়েস নিউজ ডেস্ক:

লামা উপজেলার আজিজনগরে রাতের আঁধারে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে ফকির আহমদ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরমান উদ্দিন (১৭) নামে আরো একজন শ্রমিক।

মাটি চাপা পড়ে গুরুতর আহত অবস্থায় ফকির আহমদকে পার্শ্ববর্তী লোহাগাড়া পদুয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৬ জুন) রাত ১০টার দিকে আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ফকির আহমদ আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মিশন পাড়া পাগলীর ঝিড়ির মৃত ইদ্রিস মিয়ার ছেলে। আহত আরমান উদ্দিন একই ইউনিয়নের ২নং ওয়ার্ডের চেয়ারম্যান পাড়া এলাকার মো. ইসলাম এর ছেলে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়রা আরো জানান, আজিজনগর ২নং ওয়ার্ড তেলুনিয়া পাড়ার বাসিন্দা মৃত হাফেজ মিয়ার ছেলে জামাল উদ্দিন (৪৫) ও হেলাল উদ্দিন (৩৫) বেশ কয়েকদিন ধরে বাড়ির পাশের পাহাড় কাটছিলেন। শুক্রবার রাতে ৩ জন শ্রমিক দিয়ে মাটি কাটাচ্ছিলেন। এসময় তাদের অসাবধানতায় উপর থেকে মাটি এসে ফকির আহমদ ও আরমান উদ্দিন মাটি চাপা পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে আরমানকে দ্রুত উদ্ধার করলেও ফকির আহমদকে প্রায় আধা-ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আজিজনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চুরি করে রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপা পড়ে নিহত হয়েছে। নিহতের লাশ এখনো পদুয়া সরকারি হাসপাতালে রয়েছে। লাশ আনার পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION