মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)
বুধবার (২১ জুন) বিকেলে কক্সবাজার র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান বুধবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।
আটক মোহাম্মদ ফারুক টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।
লে. কর্নেল সাইফুল বলেন, হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় কতিপয় লোকজন মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে, এমন খবরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালালে ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, তার বসত ঘর তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার শয়ন কক্ষের সিলিংয়ের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় এক লাখ ৮০ হাজার ইয়াবা।
আটক ব্যক্তির নামে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম।
ভয়েস/আআ