শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি আটক

ভয়েস প্রতিবেদক:

টেকনাফে এক লাখ ৮০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ ফারুক (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)

বুধবার (২১ জুন) বিকেলে কক্সবাজার র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান বুধবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক মোহাম্মদ ফারুক টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মো. সেলিম উদ্দিনের ছেলে।

লে. কর্নেল সাইফুল বলেন, হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় কতিপয় লোকজন মাদকের চালান লেনদেনের জন্য অবস্থান করছে, এমন খবরে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালালে ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হয়। ‌ পরে আটক ব্যক্তির স্বীকারোক্তি মতে, তার বসত ঘর তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার শয়ন কক্ষের সিলিংয়ের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় পাওয়া যায় এক লাখ ৮০ হাজার ইয়াবা।

আটক ব্যক্তির নামে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র‌্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION