শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:
কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা।বৃহস্পতিবার সকাল ১০টায় বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জেলা দূর্নীতি দমন কমিশন ( দুদক) এর উদ্যোগে ও দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর বাস্তবায়নে এ বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির জেলা সভাপতি প্রফেসর সোমেশ্বর চক্রবর্তী।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জসিমউদ্দীন বকুলের সঞ্চালনায় এতে প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও দুপ্রক সদস্য মোহাম্মদ মুজিবুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিমসহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিচারক মন্ডলী হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মিথুন চক্রবর্তী,সিটি কলেজের সহযোগী অধ্যাপক শারমিন সিদ্দীকা লিমা এবং সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সোহেল ইকবাল। দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মূখ্য  এ বিষয়ের উপর প্রথম পর্বের বিতর্কের পক্ষে অংশ নেন কক্সবাজার মডেল হাই স্কুল এবং বিপক্ষে ছিলেন বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ।

এতে বিচারকেগণের রায়ে বিজয়ী হন পক্ষের দল কক্সবাজার মডেল হাই স্কুল এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন একই স্কুলের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা সোহা। ১৬ জুলাই বেলা ১১ টায় সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব। এতে অংশ নিবে সৈকত উচ্চ বালিকা বিদ্যালয় এবং সরকারি উচ্চ বিদ্যালয়। ১৮ জুলাই চূড়ান্ত প্রতিযোগীতায় অংশ নিবে উভয় পর্বের বিজয়ী দল। এটি অনুষ্ঠিত
হবে পাবলিক লাইব্রেরী শহীদ সুভাষ হলে বিকেল তিনটায়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION