শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

চকরিয়ায় বাস-ট্রাক সংঘর্ষ ২ জন নিহত আহত ৬ 

ভয়েস প্রতিবেদক, চকরিয়া:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং দরগাহ গেইটের কাছে যাত্রীবাহী একটি বাসের সাথে সিমেন্ট বোঝাই ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে ৬ জন।
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ৭ টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং আজিজনগর দরগাহগেট এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। হতাহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনীর লোকজন।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র। তিনি জানান, আজ সকালে কক্সবাজারের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই ট্রাক ও যাত্রীবাহী একটি বাস। গাড়ী দুটি উত্তর হারবাং এলাকায় পৌঁছলে ট্রাকটি হঠাৎ শ্লো হয়ে পড়লে পেছন দিক থেকে প্রচন্ড ধাক্কা দেয় দ্রুতগামী বাসটি। এতে বাসে থাকা ২ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে।
তাৎক্ষণিক নিহত একজনের পরিচয় পাওয়া গেলেও হতাহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।  পরিচয় পাওয়া নিহত ব্যক্তির নাম টিপু সোলতান (২২)। তিনি ব্রাক্ষ্মণবাড়িয়ার নবীনগর থানার নাসিরাবাদ এলাকার জামাল মিয়ার ছেলে। তার বাবা জামাল কক্সবাজারে বাবুর্চির কাজ করেন। বাবাকে কাজে সহায়তা করতেন ছেলে টিপু সোলতান। নিহত অপরজনের পরিচয় উদঘাটনের চেষ্টা করছেন জানিয়ে হাইওয়ে থানার ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, গুরুতর আহতদের প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। জব্দ করা হয়েছে গাড়ী দুটি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION