সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

‘দুর্বল’ তামিমকে নিয়ে হতাশ মাশরাফি

খেলাধুলা ডেস্ক:

সংবাদ সম্মেলন ডেকে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান।জানিয়েছিলেন, লম্বা সময় ধরে ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। যদিও এর একদিন পরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভাঙার ঘোষণা দেন এই ওপেনার।

প্রধানমন্ত্রীর সাথে তামিমের এমন সাক্ষাতের পিছনে বড় ভূমিকা রেখেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা। বিশ্বকাপের মূল আসরে তাকে মেন্টরের ভূমিকাতেও চেয়েছেন তামিম। তবে এসব ছাপিয়ে মাশরাফির হতাশা দূর্বল চিত্তের তামিমকে নিয়ে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে তামিমের অবসর প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘তামিমের ওপর কী গিয়েছে, তামিম ঠিক ততটা আমার সঙ্গে শেয়ার করেনি। তবে আমি সবচেয়ে বেশি হতাশ হয়েছি তামিমকে দুর্বল দেখে। ও একটা আন্তর্জাতিক ক্রিকেটার, ওর পক্ষেও অনেকে কথা বলেছে। সাধারণভাবে তামিম এটুকু লড়াই করতে পারবে না, তা আমার কাছে মনে হয়নি। তবে কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন মানুষের সহায়তা প্রয়োজন হয়।’

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরেই ফিরে আসার কথা জানিয়েছেন তামিম। আর এই বিবেচনায় তাকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন ম্যাশ, ‘আমি বলব, তামিম খুব ভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না।’

অবশ্য এসবের পরেও তামিমের ফিরে আসা নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। বিশেষ করে, নিজের পুরাতন ইনজুরি পাশ কাটিয়ে তামিম আসলেই ফিট হতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। আর মাশরাফি মনে করেন, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পরই মাঠে ফেরা উচিত তামিমের, ‘এখন যে জিনিসটা হচ্ছে, ওর ইনজুরি ওকে ভোগাচ্ছে। তামিম পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে ইনজুরি। তাহলে কী করা উচিত? ওর ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওর এখন উচিত, ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে এলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’

বিশ্বকাপে মাশরাফিকে তামিম চাইছেন মেন্টর হিসেবে। সে ইস্যুতেও কথা বলেছেন সাবেক এই অধিনায়ক। সহজ ভাষাতেই জানালেন, মেন্টরের কাজ সম্পর্কে ধারণা নেই তার, ‘ মেন্টরে কী লাভ হয়? আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাচ্ছে! মেন্টর জিনিসটা তো… অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION