শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

মহেশখালী-কক্সবাজার নৌ রুটে স্পিড বোট ডুবি, বেঁচে ফিরলেন আট যাত্রী 

সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী 

মহেশখালী কক্সবাজার নৌ রুটে স্পিড দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন আট যাত্রী।

রবিবার ৬ আগষ্ট  সন্ধ্যা ছয়টার দিকে মহেশখালী কক্সবাজার নৌ – রুটের বাকখালী নদীর মোহনায় মহেশখালী থেকে কক্সবাজারগামী স্পিড বোটটি আটজন যাত্রী নিয়ে প্রবল ঢেউ এবং স্রোতের কারনে তাল মতাল  অবস্থায় বোটের সব যাত্রী ভয়ে এক পাশ থেকে সবাই অপর পাশে চলে আসলে কিছু বুজে উঠার আগেই  বোটটি কাত হয়ে উল্টে গিয়ে  এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

এসময় বোটের যাত্রীরা স্পিড বোটটি ধরে ভেসে থাকার কিছুক্ষণের মধ্যেই  খবর পেয়ে দ্রুত কক্সবাজার এবং মহেশখালী থেকে ৬ টি স্পিড় বোট গিয়ে তাদের উদ্ধার করে।

দুর্ঘটনাকালীন বোটটিতে আট জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই বোট দুর্ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হয়নি।

সুত্র থেকে প্রাপ্ত তত্যে জানা যায় দুর্যোগপূর্ণ  আবহাওয়া এবং প্রবল স্রোতের সৃষ্ট ঢেউ খেলানো তাল মাতাল অবস্থায় এক্সিডেন্ট হওয়া  বোটটি মুরাধ নামের একজন অদক্ষ ড্রাইবার  চালাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত স্পিড় বোটটিকে ১ ঘন্টা পরে মহেশখালী থেকে একটি গাম বোট গিয়ে রশি দিয়ে বেধে মহেশখালী ঘাটে নিয়ে আসে।

দুর্ঘটনা কবলিত স্পিডবোট টি মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার ভুট্টা পিতা বদিয়ুর রহমান এবং মোর্শেদ পিতা সলিমুল্লাহর মালিকানাধীন বলে জানা গেছে। উল্লেখ্য যে বর্ষা মৌসুমের দুর্যোগপূর্ণ  এই সময়টিতে বোট  দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে বলে জানা যায়।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION