বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
সাহাব উদ্দীন সিকদার, মহেশখালী
মহেশখালী কক্সবাজার নৌ রুটে স্পিড দুর্ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন আট যাত্রী।
রবিবার ৬ আগষ্ট সন্ধ্যা ছয়টার দিকে মহেশখালী কক্সবাজার নৌ – রুটের বাকখালী নদীর মোহনায় মহেশখালী থেকে কক্সবাজারগামী স্পিড বোটটি আটজন যাত্রী নিয়ে প্রবল ঢেউ এবং স্রোতের কারনে তাল মতাল অবস্থায় বোটের সব যাত্রী ভয়ে এক পাশ থেকে সবাই অপর পাশে চলে আসলে কিছু বুজে উঠার আগেই বোটটি কাত হয়ে উল্টে গিয়ে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।
এসময় বোটের যাত্রীরা স্পিড বোটটি ধরে ভেসে থাকার কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে দ্রুত কক্সবাজার এবং মহেশখালী থেকে ৬ টি স্পিড় বোট গিয়ে তাদের উদ্ধার করে।
দুর্ঘটনাকালীন বোটটিতে আট জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই বোট দুর্ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হয়নি।
সুত্র থেকে প্রাপ্ত তত্যে জানা যায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং প্রবল স্রোতের সৃষ্ট ঢেউ খেলানো তাল মাতাল অবস্থায় এক্সিডেন্ট হওয়া বোটটি মুরাধ নামের একজন অদক্ষ ড্রাইবার চালাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনা কবলিত স্পিড় বোটটিকে ১ ঘন্টা পরে মহেশখালী থেকে একটি গাম বোট গিয়ে রশি দিয়ে বেধে মহেশখালী ঘাটে নিয়ে আসে।
দুর্ঘটনা কবলিত স্পিডবোট টি মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার ভুট্টা পিতা বদিয়ুর রহমান এবং মোর্শেদ পিতা সলিমুল্লাহর মালিকানাধীন বলে জানা গেছে। উল্লেখ্য যে বর্ষা মৌসুমের দুর্যোগপূর্ণ এই সময়টিতে বোট দুর্ঘটনার প্রবল সম্ভাবনা থাকে বলে জানা যায়।
ভয়েস / জেইউ।