সোমবার, ২২ Jun ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
পুলিশ সুপার মাহাফুজুল ইসলাম জানিয়েছেন, চকরিয়ায় সংঘর্ষের ঘটনায় পৃথক ৩ টি মামলা হয়েছে। এতে ২ টি মামলার বাদি পুলিশ। অপর মামলাটির বাদি নিহত ফোরকানের স্ত্রী নুরুচ্ছফা। পুলিশ বাদি হয়ে দায়ের করা মামলা ২ টিতে ৭৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে আড়াই হাজার করে মোট ৫ হাজার জনকে। নিহতের স্ত্রীর মামলায় কারও নাম উল্লেখ নেই। আড়াই হাজার জন অজ্ঞাত আসামি।
এক্ষেত্রে এসপি পুলিশের মামলার বাদি নাম প্রকাশ করেননি। তবে চকরিয়ার থানার সূত্র বলছে, এই ২ টি মামলার বাদি উপ-পরিদর্শক (এসআই) মো. আল ফোরকান।
এসপি জানিয়েছেন, পেকুয়ায় পুলিশের উপর হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে ২ টি মামলা করেছেন। যেখানে ১৫১ জনের নাম উল্লেখ করে ১ হাজার ১০০ জন করে মোট ২ হাজার ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার জানিয়েছেন, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মুফিজুল ইসলাম বাদি হয়ে এই ২ টি মামলা দায়ের করেন।
পেকুয়া থানার একটি সূত্র নিশ্চিত করেছে, পেকুয়ায় দায়ের হওয়া মামলা ২ টি প্রধান আসামি করা হয়েছে পেকুয়া সদর জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু। উল্লেখদের মধ্যে বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, পেকুয়া উপজেলা জামায়াতের আমির আবুল কালামের নাম রয়েছে।