সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল: উপভোগ্য ম্যাচে উখিয়ার কাছে টেকনাফের টাইব্রেকারে হার

ক্রীড়া প্রতিবেদক:

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনালে উঠেছে উখিয়া উপজেলা ফুটবল দল।

২৪ সেপ্টেম্বর বিকেলে দর্শক পরিপূর্ণ কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে উখিয়ার কাছে টাইব্রেকারে ৫-৪ গোলে হেরেছে পড়শী টেকনাফ উপজেলা। দু’দলের নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য ড্র ছিল। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে উখিয়ার পাঁচটি শট নিশানা ভেদ করলেও টেকনাফের এক বিদেশি রিক্রুটের শট উখিয়ার গোলরক্ষক মামুন বাপ্পি ঠেকিয়ে দিয়ে জয়ের নায়ক ও ম্যাচ সেরা বনে যান।

এদিকে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটিতে প্রথমার্ধে উখিয়া এবং দ্বিতীয়ার্ধে টেকনাফ উপজেলা গোছানো ফুটবল খেলে। ম্যাচে উখিয়া তিনটি ও টেকনাফ দুইটি সহজ গোলের সুযোগ নষ্ট করে। ম্যাচ শেষে উখিয়া উপজেলা ফুটবল দলের গোলরক্ষক মামুন বাপ্পির হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন টেকনাফ উপজেলার এ্যাসিল্যান্ড ইরফানুল হক, কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার নওশের ইবনে হালিম, সহকারী কমিশনার মুনমুন পাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার মঈনুদ্দিন মিল্কী,জেলা ফুটবল খেলোয়াড় সমিতির সভাপতি ইকবাল মোহাম্মদ শামসুল হুদা টাইটেল।
আজকের খেলাঃ বেলা ৩টা। ঈদগাঁও উপজেলা ফুটবল দল বনাম স্বাগতিক সদর উপজেলা ফুটবল দল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION