বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

দেশে করোনায় ৩৯ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৩৩ জন

ভয়েস নিউজ ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় ৩৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৮৮৯ টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে আরও ২ হাজার ৭৩৩ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৪৯৬ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৯৬ হাজার ৩২৩ জন। এর মধ্যে ১ হাজার ৯৪০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৯৬৩ জন।
সবশেষ তথ্যানুযায়ী দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১.২০ শতাংশ; মৃত্যুর হার ১.২৭ শতাংশ এবং সুস্থতার হার ৫৪.৪৮ শতাংশ।

দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সবশেষ একদিনে মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ, আটজন নারী। তাদের মধ্যে হাসপাতালে মৃত্যু হয়েছে ৩৫ জনের; বাড়িতে মৃত্যু হয়েছে চারজনের।

এর মধ্যে ঢাকা বিভাগের রয়েছেন ১৮ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ছয়জন করে, তিনজন করে রংপুর ও সিলেট বিভাগে, বরিশাল বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগে একজন।

বয়স বিশ্লেষণে দেখা যায়, সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে ৬১-৭০ বছর বয়সীদের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০ এর মধ্যে, চারজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, দুজনের বয়স ৩১-৪০ এর মধ্যে এবং একজন করে মৃত্যু হয়েছে ০-১০, ১১-২০ ও ৮১-৯০ বছরের মধ্যে।

চব্বিশ ঘণ্টায় আইসোলেশনে নেওয়া হয়েছে ৮৬৭ জনকে, ছাড় পেয়েছেন ৭০০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১৮ হাজার ৩১ জন।

এই সময়ে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে ২ হাজার ৪৩৯ জনকে, ছাড় পেয়েছে ২ হাজার ৮৬৪ জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৬০ হাজার ৮১২ জন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION