বুধবার, ২২ Jul ২০২৬, ০২:০২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ভয়েস নিউজ ডেস্ক:
চট্টগ্রামে একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রাত ৯টা ৫০ মিনিটে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঘটনার পরপর সিডিএ অ্যাভিনিউ সড়কের দামপাড়া থেকে জিইসি মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নেভানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা খান খলিলুর রহমান বলেন, বাসটি গ্যাসচালিত। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি গ্যাসের সিলিন্ডারের সংযোগ বিছিন্ন করেন। বাসের জানালার কাচ, আসনসহ সবকিছু পুড়ে গেছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন, কারা আগুন দিয়েছে, এখনো বলা যাচ্ছে না। ঘটনার সময় মিনিবাসটি রাস্তায় দাড়িয়ে ছিল। বাসে কোনো যাত্রী ছিলেন না। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই–বাছাই করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION