রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নেইমারের অস্ত্রোপচার সফল

খেলাধুলা ডেস্ক:

গত মাসে জাতীয় দলের ম্যাচ চলাকালে চোট পান নেইমার। বৃহস্পতিবার এসিএল ইনজুরির কারণে তার অস্ত্রোপচার করা হয়েছে। ফল নিয়ে আশাবাদী চিকিৎসকরা।অস্ত্রোপচারে অংশ নেওয়া ব্রাজিলিয়ান টিম ডিরেক্টর রদ্রিগো লাসমার বলেছেন, ‘অস্ত্রোপচার সফল ছিল। আমরা ফল নিয়ে খুবই আশাবাদী।’

২০১৮ সালে পায়ের পাতার ফ্র্যাকচারের অস্ত্রোপচার করা লাসমার আরও যোগ করেন, বেলো হরিজন্তের দক্ষিণ পূর্ব শহরের মাতের দেই হাসপাতালে আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা থাকতে হবে নেইমারকে।

গত ১৭ অক্টেবার উরুগুয়ের কাছে ২-০ গোলে হারের ম্যাচে প্রতিপক্ষ মিডফিল্ডার নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে সংঘর্ষে আহত হন নেইমার। ৩১ বছর বয়সী ফরোয়ার্ড কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন।

আগামী কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে নেইমারকে। চলতি মাসে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে খেলতে দেখা যাবে না তাকে।

এর আগে গত মার্চে গোড়ালির সমস্যায় অস্ত্রোপচারের পর ছয় মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। আগস্টে তিনি মাঠে ফেরেন নতুন ক্লাব আল হিলালের জার্সিতে। সেপ্টেম্বরে ব্রাজিলের জার্সিতে ৭৯তম গোল করে সর্বকালের শীর্ষ গোলদাতা পেলেকে ছাড়িয়ে যান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION