রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অর্জুনা রানাতুঙ্গা নতুন চেয়ারম্যান শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

খেলাধুলা ডেস্ক:

বিশ্বকাপে দলের ব্যর্থতার প্রভাব বেশ ভালোভাবেই পড়া শুরু হয়েছে শ্রীলঙ্কার ওপর। কিছুদিন আগে দেশটার ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে’র নির্দেশে পদত্যাগ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সেক্রেটারি মোহন ডি সিলভা। বাকিরাও পার পেয়ে যাননি। পুরো বোর্ডকেই বরখাস্ত করেছেন ক্রীড়ামন্ত্রী।

আপাতত অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে, সে কমিটির সভাপতি করা হয়েছে শ্রীলঙ্কাকে ১৯৯৬ বিশ্বকাপ জেতানো অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাকে। ১৯৭৩ সালে প্রণীত শ্রীলঙ্কার ক্রীড়া আইনের অধীনে এই কমিটি নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।

রানাতুঙ্গা ছাড়াও কমিটিতে আছে আরও ছয়জন – শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা, আইনজীবী রাকিতা রাজাপক্ষে, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, ইরাঙ্গানি পেরেরা ও রোহিনী মারাসিংহে, ব্যবসায়ী হিশাম জামালদিন।

মাঠের বাইরের মতো মাঠের ক্রিকেটেও এলোমেলো শ্রীলঙ্কা। বিশ্বকাপে সাত ম্যাচ খেলে দুটিতে জিতে পয়েন্ট তালিকার সাতে তারা। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অলআউট হয়েছিল। সোমবার নিজেদের অষ্টম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে কুশল মেন্ডিসের দল।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION