বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

এসপি হলেন রফিকুল ইসলাম: পদোন্নতি পেলেন শাকিল আহমেদ

ভয়েস প্রতিবেদক:

পুলিশ সুপার (গ্রেড-৫) পদে পদন্নোতি পেলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। একইসাথে সুপারনিউমারারি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ।

গত ৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমান সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেওয়া হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ দীর্ঘদিন ধরে কক্সবাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মতৎপরতা, সততা মেধা ও প্রজ্ঞায় ইতোমধ্যে কক্সবাজারবাসীর মন জয় করেছেন এই দুই কর্মকর্তা।

পদন্নোতি পাওয়ায় তাঁরা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘কক্সবাজারের সাবেক পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশনায় আমি সর্বদা মানুষের জন্য কাজ করেছি। দায়িত্ব পালনে আমার সহকর্মী, সাংবাদিকসহ সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। এ জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানবসেবায় সকলের দোয়া কামনা করছি। ‘

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION