রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

দিল্লি ছেড়ে দিচ্ছে মুস্তাফিজকে

খেলাধুলা ডেস্ক:

বাংলাদেশ জাতীয় দলের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিচ্ছে দিল্লি ক্যাপিটালস। এছাড়া রাইলি রুশো, ফিল সল্ট, ভারতীয় ক্রিকেটার সরফরাজ খান, আমান খান, ওয়েস্ট ইন্ডিজের রোভমান পলদের ছেড়ে দিচ্ছে দিল্লি।

ক্রীড়া বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজ বিষয়টি জানতে পেরেছে। তবে জাতীয় দলের বাইরে থাকা ভারতীয় ওপেনার পৃথ্বী শ’কে ছাড়ছে না ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় টি-২০ লিগের দলটি।

গত মৌসুমে মুস্তাফিজ দিল্লির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পান। ভারতে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারেননি। যে কারণে আইপিএল দল তাকে ধরে রাখার কারণ খুঁজে পায়নি।

মুস্তাফিজের ২০১৬ সালে আইপিএল অভিষেক হয়। ওই আসরে ফাইনাল পর্যন্ত ১৬ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ২০২১ আসরে ১৪ ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। সব মিলিয়ে ছয়টি আইপিএল আসরে ৪৮ ম্যাচ খেলেছেন কাটার মাস্টার খ্যাত ফিজ।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION