বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
টাইব্রেকারে চকরিয়াকে হারিয়ে আন্তঃউপজেলা গোল্ডকাপে চ্যাম্পিয়ন রামু শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগ, কে জিতবে শিরোপা দেব-শুভশ্রী এক যুগ পর পর্দায় আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো: রশিদ উল্লাহ (২৮) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। নিহত রশিদ উল্লাহ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা রোহিঙ্গা ক্যাম্পের শফিক উল্লাহর ছেলে। র‌্যাব বলছে, নিহত রশিদ উল্লাহ একজন চিহ্নিত ডাকাত এবং রোহিঙ্গা সন্ত্রাসী খালেক গ্রুপের সক্রিয় সদস্য।

বুধবার (২২জুলাই) ভোররাত সাড়ে তিটার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া জাহাজঘাট পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি এলজি ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে দাবি করছে র‌্যাব-১৫।

কক্সবাজার র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটলিয়নের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারেন যে টেকনাফ উপজেলার হ্নীলা দমদমিয়া জাহাজঘাট পাহাড়ি এলাকায় একদল ডাকাত সংবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এই খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযানে যান। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সক্রিয় ডাকাতদলের সদস্যরা র‌্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাতেরা পালিয়ে গেলে ঘটনাস্থলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে টেকনাফ স্বাস্থ্যকমপ্লেক্স হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION